স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গত দেড় দশকে ভিন্ন মতকে ক্রমাগতভাবে সংকুচিত করতে করতে দেশকে অসহিষ্ণু সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র ব্যবস্থার কারণে দেশ এখন চরম বিপর্যয়ের নিকটবর্তী।
তিনি বলেন, সমাবেশে ও মিছিলে গুলি এবং বসত বাড়িতে হামলা করে কোনো ভালো বা সুস্থ রাজনৈতিক ফলাফল আশা করা যায় না।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেএসডি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
জেএসডি সভাপতি বলেন, বিরোধী দলের সমাবেশ, প্রতিবাদ বা বিক্ষোভ মিছিলে সরকারি বাহিনীর হামলা বা নৃশংস আক্রমণ রাজনীতিতে রক্তপাতের জন্ম দেবে, যা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। মত প্রকাশের স্বাধীনতার ওপর বল প্রয়োগ বা ১৪৪ ধারা জারি করে রাজনীতির মাঠকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অভ্যন্তরীণ রাজনীতিকে চরম ঝুঁকিতে ফেলবে।
রব বলেন, গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন নিয়ন্ত্রণের অধিকার কোনো সরকারেরই নেই। জনগণের বিনা প্রতিনিধিত্বে দেশ পরিচালনা করা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণ ক্রমাগতভাবে রাস্তায় নেমে আসছে। সরকারের গোপন অভিলাষ চরিতার্থ করার সব পথ রাজপথ দখল করে গণঅভ্যুত্থানের মাধ্যমে রুদ্ধ করতে হবে।
এজন্য সংগঠনকে গণজাগরণের লক্ষ্যে ধাবিত করতে হবে। সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের ঐতিহাসিক আন্দোলনে জেএসডি হবে অন্যতম নিয়ামক শক্তি।
আ স ম আবদুর রব এর সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিকে ‘সরকারের বাজেটের সঙ্গে সাংঘর্ষিক’ উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি বলেছে, সমন্বয়হীন এ অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে সাধারণ জ ...
সব মন্তব্য
No Comments