রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ ঃ সালামের বিরুদ্ধে আদালতের ১৪৪/১৪৫ ধারা জারিকৃত বিরোধীয় সম্পত্তিতে জোরপুর্বক কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। মামলা সুত্রে জানা গেছে বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিক’র ছেলে ডিশ ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে ক্রয়কৃত ৯.০৫ শতক জমি যার দলিল ন ং ৬০৩/২০১৬ জে এল ৪২,এস এ দাগ নং ৬১৬, নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি প্রতিপক্ষ আঃ সালামের বিরুদ্ধে সম্প্রতি মামলা দায়ের করেন। মামলার জেরে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ১৪৪/১৪৫ ধারা জারি করে আগামী ২৯ আগষ্ট পর্যন্ত শান্তি শৃংখলা বজায় রাখতে বানারীপাড়া থানাকে নির্দেশ দেওয়া হয় । পরে থানা থেকে এএস আই আওলাদ হোসেনের মারফত বিরোধীয় সম্পত্তিতে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা জারী করা হয়। আদালতের এ নির্দেশ অমান্য করে বিএনপি নেতা আঃ সালাম গত দু’দিন ধরে নির্মান শ্রমিক দিয়ে পাকা বসত বিল্ডিং নির্মান কাজ চালিয়ে যান। ফলে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আদালতের নির্দেশ অমান্যকারী আঃ সালামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মোঃ মোজামে¥ল হোসেন ১৭ এপ্রিল রবিবার পুনরায় আদালতে অবেদন করেন । এ বিষয়ে বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ.সালাম বলেন, আদালত থেকে যে তফসিল বর্নিত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সম্পত্তিতে নয় আমি আমার পৈত্রিক সম্পত্তিতে থাকা বসত ঘর পুড়ে যাওয়ার স্থলে টিনসেড বিল্ডিং নির্মাণ করছি।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments