চট্টগ্রাম অফিস: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্র সমাবেশ করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১৬ মে ২০২৪) সকালে পিসিপির খাগড়াছড়ি জেলা শাখা এই ছাত্র সমাবেশের আয়োজন করে।
ছাত্র সমাবেশের ব্যানার শ্লোগান ছিল, “সরকারপন্থীদের হটিয়ে পাহাড় ও সমতলে জাতিগত নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলুন” ও “পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নিয়োগ দাও, মানসম্মত শিক্ষা নিশ্চিত ও গোয়েন্দা নজরদারি বন্ধ কর।”
সকাল ১০টায় পিসিপির দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংগঠনের পতাকা উত্তোলন করেন পিসিপি’র জেলা সভাপতি শান্ত চাকমা ও জাতীয় পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ নেতা মিল্টন চাকমা।
সমাবেশ শুরুর পূর্বে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শান্ত চাকমার সভাপতিত্বে ও সদস্য সুনীল ময় চাকমার সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের দীঘিনালা ইউনিট সমন্বয়ক ও পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি মিল্টন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা
ইউপিডিএফ নেতা মিল্টন চাকমা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামে অন্যায় নিপীড়নের বিরুদ্ধে তিন দশকের অধিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গঠনের পর থেকে সংগঠনটি নানা বাধা মোকাবিলা করে শাসকগোষ্ঠির পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে ন্যায়সঙ্গত আন্দোলনে নিয়োজিত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকে বেগবান করতে পিসিপির পতাকাতলে সমবেত হয়ে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে।
পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা বলেন, ’৮৯-এ লংগুদু গণহত্যার রক্তবীজ থেকে জন্ম নেয়া পাহাড়ি ছাত্র পরিষদের সংগ্রামী ধারাকে স্তব্দ করে দেয়ার জন্য রাষ্ট্রযন্ত্র সন্ত্রাসী বাহিনী গঠন করে দিয়ে পার্বত্য চট্টগ্রামে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী মুক্তিকামী মেহনতি মানুষকে দমিয়ে রাখতে রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি গঠন করে দিয়ে আন্দোলন ভণ্ডুল করার হীন প্রচেষ্টা চালিয়েছিল। মামলা-হামলা, নারীর ওপর সহিংসতা চালিয়েও তৎকালীন অধিকারকামী জনতাকে তারা দমিয়ে রাখতে পারেনি। ঠিক একইভাবে বর্তমানে পার্বত্য চট্টগ্রামের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে মুখোশ বাহিনী সৃষ্টি করে অরাজক পরিস্থিতি জিইয়ে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ১৯৮৯ সালের ২০ মে গঠন হওয়ার পর থেকে পাহাড়ি ছাত্র পরিষদ নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে এসেছে। পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকে জোরদার করতে দীর্ঘ ৩৫ বছর ধরে আমাদের এই প্রিয় সংগঠনটি গণতান্ত্রিকভাবে তার ন্যায়সঙ্গত সংগ্রাম জারি রেখেছে। পিসিপির এই ন্যায়সঙ্গত আন্দোলনকে স্তব্দ করে দেয়ার জন্য রাষ্ট্রযন্ত্র একের পর এক খুন-গুম অপহরণ চালিয়ে যাচ্ছে। একই সাথে রাষ্ট্রযন্ত্রের নীলনক্সা বাস্তবায়নের লক্ষে পিসিপি নামধারী সরকারপন্থী সন্ত্রাসীরাও উঠে পড়ে লেগেছে। তারা আন্দোলনের নামে ভাওতাবাজি ও ছাত্রসমাজকে বিভক্ত ও দুর্বল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমা বলেন, পাহাড়ে নারী সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়তই সেনা-সেটলার কর্তৃক নারী নির্যাতন, স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক হেনস্তা, নজদারিসহ নানা হয়রানিমূলক কার্যক্রম জারি রাখা হয়েছে। তিনি লে. ফেরদৌস কর্তৃক কল্পনা চাকমা অপহরণ, কুমিল্লা ক্যান্টনমেন্টে সোহাগী জাহান তনুকে গণধর্ষণের পরে হত্যার ঘটনা তুলে ধরেন।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments