ডেস্ক রিপোর্ট: দেশের সব স্কুল ও কলেজে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নে ১০ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এ কার্যক্রমের আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সমঝোতা স্মারকের ভিত্তিতে বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজন করতে বলা হয়েছে।
এই প্রশিক্ষণের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের জন্য মেডিটেশন বা ধ্যানভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো, ইতিবাচক জীবনধারা গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
মাউশি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার প্রস্তুত করা ম্যানুয়ালের ভিত্তিতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মনিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে সহায়ক পরিবেশ তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যাওয়ায় এ ধরনের কার্যক্রম তাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চ ...
সব মন্তব্য
No Comments