স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে আনন্দ ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডেমরায় আনন্দ র্যালি বের করেছে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একইসাথে দলীয় নেতাকর্মী ও পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করেছে সংগঠনটি। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপনের নেতৃত্বে এ র্যালি বের হয়। র্যালিটি কোনাপাড়া মান্নান হাই স্কুল সংলগ্ন থেকে বের হয়ে ডেমরার (অলিগলি) বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় একই এলাকায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা স্বেচ্ছসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপল, ডেমরা থানা তাঁতী লীগের সভাপতি শরীফুল ইসলাম সজিব, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুল, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি প্লাবন খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের শতশত নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপন ও সিফাত সাদেকীন চপল দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা যেমন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তেমনি শেখ হাসিনার জন্ম হয়েছে বলে বাংলাদেশ আজ উন্নত দেশে রূপান্তর হতে চলেছে যা এখন দৃশ্যমান। তারই উদাহরন হিসেবে স্বপ্নের পদ্মা সেতু যেন আমাদের আরো এক বিজয় এনে দিয়েছে। তাই শেখ হাসিনার হাত ধরেই আমাদের দেশকে ঐক্যবদ্ধভাবে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হবে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments