জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। 'Let be lightened' এইশ্লোগানকে ধারণ করে আট দিন ব্যাপী 'MJF-JUDO EMINENCE 2022' আয়োজিত হচ্ছে।
বুধবার বিকাল ৫টায় টিএসসির কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে তারা জানান, প্রতিযোগিতাটি 'মানুষের জন্য ফাউন্ডেশন' এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম বলেন, "আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক
প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি"।
তিনি আরও জানান, 'দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এবং বিদেশের ১১টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।প্রতিযোগিতাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে
'তৃতীয় আস্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ তারিখ। এবং ২০ই মার্চ পুরষ্কার বিতরণি এবং সমাপনী
অনুষ্ঠান আয়োজিত হবে। এবং বিতর্ক হবে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাট অনুসারে। এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো
অনুষ্ঠিত হবে অনলাইন মিডিয়া প্লাটফর্ম ডিস্কর্ড এবং জুমে। তবে প্রতিযোগিতার ফাইনাল হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হবে।
বিশ্বের ১৬টিদেশ থেকে প্রায় ২০০জনের বেশি বিতার্কিক এবং
বিচারক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে'।
প্রতিযোগিতার দ্বিতীয় ভাগ হচ্ছে 'জাতীয় পাবলিক স্পিকিং
প্রতিযোগিতা'। এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে ১৭ই মার্চ।
সমগ্র এই আয়োজনে বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে 'দৈনিক ইত্তেফাক' এবং ইংরেজি প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে 'বিজনেস স্ট্যান্ডার্ড'। রেডিও পার্টনার হিসাবে থাকছে 'ঢাকা এফএম', অনলাইন মিডিয়া পার্টনার হিসাবে থাকছে 'ঢাকা পোস্ট' এবং ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে 'অনন্যা'।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহবায়ক নূর আহম্মদ হোসেন এবং সহ-আহবায়ক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম এবং রাতুল হাসান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments