দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করার কয়েক ঘন্টা পর দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্ত ক্রমে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক কর্মকান্ড এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করার কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরণের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল জানান, দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগ ও দলের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণ পাওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম কে বহিষ্কার করা হয়েছে।
এদিকে একইদিনে দৌলতপুর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাকে বহিস্কার করা হলে এনিয়ে দৌলতপুরে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলে দলের নাম ভাঙ্গিয়ে আর কেউ অপকর্ম করার সাহস পাবেনা বলেও অনেকে মন্তব্য করেছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments