পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভায় অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমীর ড.মওলানা কেরামত আলীর সভাপতিত্ব এতে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিমসহ মহানগর জামায়াতে ইসলামি ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নেতৃবৃন্দরা বলেন,জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত পনের বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে।প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত।সেটা না করে আমরা দেশ গড়ার করার জন্য কাজ করছি।
জামায়াত প্রতিশোধ নিচ্ছে না। প্রতিশোধ নিতেও চায় না।আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায়।
আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।
এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন,অধিকাংশ মামলা ও নিযাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দারা সংঘটিত হয়েছে।তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।
তারা বলেন,পুলিশ আমাদের নিযাতন করেছে।শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্থ সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুল আমরা গুছিয়ে দিয়েছি।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments