বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পড়ালেখায় অত্যন্ত সন্তোষজনক ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ‘ড. কুলসুম আবুল বাশার মজুমদার ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৩ আগস্ট রবিবার আর. সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক তুলে দেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষতাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর পাÐিত্য ছিল সর্বজন স্বীকৃত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
বৃত্তিপ্রাপ্তরা হলেন ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদা আক্তার ও মো. শুভ শেখ এবং ৩য় বর্ষের শিক্ষার্থী মোছা. ফাহিমা সুমাইয়া, মিতু আক্তার, শান্তা আক্তার এবং মো. তানভীর আহমেদ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments