সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম রফিক। তার নির্বাচনী প্রতীক ছিল আনারস। সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রফিকুল ইসলাম ৪২২১৩ ভোট পেয়েছেন।
বুধবার (৫ জুন) রাত ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন এই ফলাফল ঘোষনা করেন।
তথ্যসূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৭৮৫টি বুথে ভোট গ্রহণ চলে। উপজেলায় মোট পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৩শ ৩৬ জন, মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯শ ১৮জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১জন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। আর নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রফিক আনারস প্রতীকে পেয়েছেন ৪২২১৩ ভোট এবং দোয়াত-কলম প্রতীকে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালেব উদ্দিন পেয়েছেন ১৯১৪৭ ভোট। বেসরকারিভাবে রফিকুল ইসলাম রফিক বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন প্রথম ধাপে ৮ মে হাওয়ার তারিখ ছিল। কিন্তু ইসি চেয়ারম্যান পদপ্রার্থী মো.রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় তাঁর প্রার্থীতা বাতিল করেন। এবিষয়ে প্রার্থী রফিকুল ইসলাম মহামান্য হাইকোর্ট বিভাগে প্রার্থীতা বহালের জন্য রিট করলে ৬ মে তার প্রার্থীতা বহালের আদেশ প্রদান করে। মাননীয় হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন মাননীয় আপিল বিভাগে সিএমপি নং-৩৭৮/২০২৪ দায়ের করলে ৭ মে আদেশ No Order প্রদান করা হয়। এমতাবস্থায়, বাস্তবতার নিরিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্তে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত আগামী ৮ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করছেন।
পরবর্তীতে নির্বাচন কমিশন চতুর্থ ধাপে ৫ জুন ভোট গ্রহনের তারিখ ঘোষনা করলে আবার জমে উঠে সরিষাবাড়ীর উপজেলা পরিষদের নির্বাচন। বুধবার সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে রফিকুল ইসলাম রফিক বিপুল ভোটে বিজয়ী হয়।
বিজয়ী ঘোষণার পরে উপজেলার বিভিন্ন সড়কে এবং স্থানে বিজয় মিছিল ও উল্লাস করে রফিকুল ইসলাম রফিকের সমর্থক সাধারণ ভোটাররা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments