ডেস্ক রিপোর্ট: সরকারি মাধ্যমে ২০২৫ সনের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত একটি পত্র জারী করা হয়েছে।
জারীকৃত পত্রে বলা হয়েছে, ২০২৫ সনের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে আবেদনের সময় আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিগণ শুধু হজ পোর্টালে www.hajj.gov.bd /hajjguide লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক আজ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments