স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার, ১১ মে পর্যন্ত ১৩১টি ফ্লাইটে মোট ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের তথ্য অনুযায়ী, ১০ মে সৌদি সময় রাত ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ১২৩ জন রয়েছেন।
চলতি বছর ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা। হজযাত্রীদের সৌদি যাওয়ার শেষ ফ্লাইট ২১ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
সৌদি আরবে হজযাত্রীদের জন্য স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯৯৮টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আইটি হেল্পডেস্ক সেবা দিয়েছে ১৪ হাজার ৮৬৯টি। এ বছর বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। সর্বশেষ মারা যান যশোরের মো. আব্দুল মতিন, বয়স ৫৩।
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
সব মন্তব্য
No Comments