আন্তর্জািতক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই।বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু বরন করেন তিনি। তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
জানাগেছে, অসুস্থতা বাড়ায় কিছুদিন ধরেই তিনি স্কটল্যান্ডে বালমোরাল এস্টেটে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। খবর শুনে রাজপরিবারের সদস্যরা সবাই তার শয্যাপাশে উপস্থিত হন। সন্ধ্যায় তার জীবনাবসান ঘটে।
যুক্তরাজ্যের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি সময় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন তিনি, টানা ৭০ বছর সাম্রাজ্য পরিচালনা করেন। ইতিহাসের নানা উত্থান-পতন ও সামাজিক পরিবর্তন দেখেছেন শতাব্দী-ছোঁয়া এই মহীয়সী।
রানির মহাপ্রয়াণে রাজাসনে আসীন হবেন তার বড়ো ছেলে প্রিন্স চার্লস। যিনি শুধু ব্রিটেন নন, ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments