জেলা প্রতিনিধি, নাটোর: বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন (৩৭) নামের মাকদদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন।
বুধবার(২৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের সহকারী উপ-পরিদর্শক এবং চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।
অভিযুক্তরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তার ছেলে জুয়েল হোসেন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, তিনি ও রুহুল আমিনসহ সাতজনের একটি টিম মাদক দ্রব্য উদ্ধারের মানিকপুর গ্রামে অভিযানে যান। অভিযান কালে মাদক বিক্রেতা জাহাঙ্গীর আলম ও তার ছেলে জুয়েল লোহার রড দিয়ে রুহুল আমিনকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। বুঝতে পেরে আমরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান বলেন, অভিযানে গিয়ে হামলার শিকার হওয়া এএসআই রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিউল আযম খান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments