স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে আজ ২০ মার্চ সোমবার, সকাল ১১ টায়, বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ চত্ত্বরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক-অস্বাভাবিক বৃদ্ধির সাথে যুক্ত অসৎ ব্যবসায়ী, মজুদদার, মুনাফাখোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, ঢাকা মহানগর পশ্চিম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক শাহনাজ আক্তার প্রমূখ। ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলের পরিচালনায় এ সমাবেশে উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ূম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ সুমন, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালাম সুলতানা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম সহ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির ভাষণে শিরীন আখতার এমপি বলেন, প্রধানমন্ত্রীর হুশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের ঠিকানা হোক জেলখানা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বার বার হুশিয়ারির পরও প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের পিছুটান রহস্যজনক। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছেই আমদানি করা পণ্যের হিসাব নিকাশ আছে। বাংলাদেশ ব্যাংক থেকে তালিকা নিয়ে নিত্যপণ্যের অস্বাভাবিক অযৌক্তিক মূল্যবৃদ্ধির সাথে জড়িত মুনাফাখোর, মজুদদার, কালোবাজারীদের আইনের আওয়াতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, মুক্তাঙ্গনসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments