দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় অভিযান জ্বালানি কাঠ পুড়ানোর দায়ে ইটভাটা মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দৌলতপুরের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ডাংমড়কা এলাকায় গোলাম মোস্তফার ইটভাটায় অভিযান চালায়। এসময় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ (৬) ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটা মালিক গোলাম মোস্তফা’র ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান জনস্বাথে এ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments