ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল চাপায় ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো মিশু (১০) ও তার ভাই রাফিন (১২)। তারা উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় পিতা মন্নাফ (৪২) তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।
জানা যায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মন্নাফ মিয়া মাটির তৈরির বসত ঘরে ঘুমাতে যান। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়েছিল। ভোরে হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর আচঁড়ে পড়ে। মাটির দেয়াল চাপায় ঘরে থাকা ৫জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments