কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,।। সমতলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও সহনশীল সাংস্কৃতিক অভিযোজনের উপায় সংক্রান্ত বিষয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আদিবাসী রাখাইন জনগোষ্ঠীর ৪০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’র অর্থায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ এর আয়োজন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. সিদ্দিকুর রহমান।
বক্তব্য রাখেন, আইআরসিসি প্রজেক্ট’র ফিন্যান্স ও এডমিন ম্যানেজার শান্তিপদ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান, কৃষি অফিসার লিটন চন্দ্র রায়, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইকোফিশ-২ এর সহকারী গবেষক ফারহানা ইসলাম শাওন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি মো.ওমর ফারুক প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন এবং রাখাইন জনগোষ্ঠীর ওপর জলবায়ুর প্রভাব, জলবায়ু পরিবর্তন সাপেক্ষে তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ চিহ্নিত করার পাশাপাশি করণীয় সম্পর্কে আলোচনা করেন।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments