স্টাফ রিপোটার: ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ সময়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, শিশুদের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি খুবই নিরাপদ। যুক্তরাষ্ট্রে এই টিকা দেওয়া হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে। যেসব টিকা এসেছে, সেগুলো দুই মাসের ব্যবধানে দিতে হবে। ২৫ আগস্ট থেকে পুরোদমে টিকাদান শুরু হবে। ইতোমধ্যেই প্রায় ৩০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। অচিরেই অবশিষ্ট ডোজসমূহও দেশে এসে পৌঁছাবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কেন্দ্রীয় পর্যায়ে মোট ১ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮৩৯ ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। ৭ আগস্ট পর্যন্ত দেশে মোট সংগৃহীত কোভিড-১৯ ভ্যাকসিন সংখ্যা ৩১ কোটি ৯ লাখ ৩৮ হাজার ৮০০। মোট প্রদানকৃত ১ম ডোজ ১২ হাজার ৯৭ লাখ ৬০ হাজার ৩৬২ (৭৬.১৯%)। মোট প্রদানকৃত ২য় ডোজ ১২ কোটি ৭ লাখ ৩ হাজার ১২০ (৭০.৮৭%)। মোট প্রদানকৃত বুস্টার (৩য়) ডোজ ৪ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৯৭৮ (২৩.৮৭%)।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার, ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৮ জনের মধ্যে রোগটি নিশ্চিত করা হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ১৮৭। এ সময় ৬৪২জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভ ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও ...
ডেস্ক রিপোর্ট; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ২৪৮। এসময় ১৮৯জন নিশ্চিত হাম ...
সব মন্তব্য
No Comments