বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাপক রদবদলের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এবং পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এর আগে গত রোববার সারাদেশের ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক করা হয় উপজেলা নির্বাহী অফিসারদের। একই দিন দেশের ৩৩০টি পৌরসভায় এবং ৬১টি উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে সরকার।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
সব মন্তব্য
No Comments