প্রতাহ হোড়, সাতক্ষীরা।। সাতক্ষীরা সদরের আগরদাড়ী মাদ্রাসার সামনে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের আগরদাড়ী মাদ্রাসা সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন, বৈকারী ইউনিয়নের আবুল সরদারের ছেলে হাফিজুর রহমান (৫৬) ও তার ছেলে আজিজুর রহমান (২৭)।
স্থানীয়রা জানান, ট্রলি চালক তোলুইগাছা গ্রামের নুরুল আমিন গাজীর ছেলে আসাদুল ইসলাম(৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি মো. নজরুল ইসলাম জানান, আগরদাড়ী মাদ্রাসা সংলগ্ন ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে আসা পিতা পুত্র নিহত হয়। ট্রলির চালককে পাওয়া যায়নি।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments