বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবদেন গ্রহণ প্রক্রিয়া স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ জানুয়ারি) এতথ্য নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহবায়ক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানা, চলতি শিক্ষা বর্ষ থেকে সাত কলেজে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না।এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যারা আবেদন করেছিল তারা বিশ্ববিদ্যালয়ে ফোন করে আবেদন উইথড্র করতে চাচ।চেন, টাকা রিফান্ড চাচ্ছেন। সে প্রেক্ষিতে এখন থেকে আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত আবেদন পড়েছিল ৩৫ হাজার ৫১৯টি।
সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৬ জানুয়ারি শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। আগামী এপ্রিলে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments