প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৩ হাজার ৫৪৮ জন। নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪ জন। মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৫০৯ জন। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন। মৃত্যু ৮২ জনের মধ্যে ৫৫ জন পুরুষ ও ২৭ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ৭৯ জন হাসপাতালে ও বাড়ীতে ৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ৯ হাজার ৭১২ ও নারী ৩ হাজার ৮৩৬ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ২১ জন, চট্টগ্রাম ৯ জন, রাজশাহী ১২ জন, খুলনা ৩২ জন, বরিশাল ১ জন, সিলেট ২ জন, রংপুর ১ জন ও ময়মনসিংহ ৪ জন মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই সন্দেহজনক হাম রোগী, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
সব মন্তব্য
No Comments