ডেস্ক রিপোর্ট: কৃত্রিম হাতটি ব্যবহার করে কোনো কিছু ধরার পাশাপাশি স্পর্শের অনুভূতি পাওয়া যায়। শুধু তা-ই নয়, হাতে থাকা আঙুলগুলোর নড়াচড়ার গতি বেশি হওয়ায় দ্রুত কাজও করা সম্ভব। কৃত্রিম হাতটি তৈরি করেছে যুক্তরাজ্যের সিওভিভিআই। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ নির্মাতা প্রতিষ্ঠানটির তৈরি হাতটি ব্যবহারকারীর পেশির নড়াচড়া শনাক্ত করে কাজ করতে পারে। ফলে ইচ্ছেমতো আঙুল নাড়ানোর পাশাপাশি বস্তু ধরা যায়।
কৃত্রিম হাতটি কাজে লাগিয়ে গ্লাসে পানি পান করার পাশাপাশি দরজাও খোলা যায়। নির্দিষ্ট স্থান থেকে ডিম তোলারও সুযোগ মিলে থাকে। তবে চাইলেই ব্যবহার করা যাবে না কৃত্রিম হাতটি। ব্যবহারকারীদের পেশির নড়াচড়া পর্যালোচনা করে কাজের ধরন বা পদ্ধতি নির্বাচন করে দিলেই কেবল ব্যবহার করা যাবে কৃত্রিম হাতটি।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments