নাটোর প্রতিনিধি। সারা বাংলাদেশের চলমান ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে নাটোরের হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজ বিকেলে নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে তারা। এ সময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার দাবি জানান। এসময় বক্তারা তাদের বক্তব্য বলেন, সারাদেশে মন্দির ভাঙচুর লুটপাট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোট নাটোরের সভাপতি সুজিত ঘোষ, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু, সচেতন হিন্দু সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা সহ অন্যান্যরা।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments