ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ১২৫

প্রকাশ : 24 Dec 2024
ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ১২৫


ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৭৩ জন ও নারী ২৯২ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৮১ জন ও নারী ৪৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১ লাখ ৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৬৩ হাজার ৪২৬ জন ও নারী ৩৭ হাজার ৬৫ জন।

সম্পর্কিত খবর

;