স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছাড়া পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন অসম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তিতে সক্ষম করে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঐ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে কম্পিউটার ল্যাব ও ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী ডিজিটাল শিক্ষা বিস্তারে গৃহীত কর্মসূচি তুলে ধরে বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, মিশ্র শিক্ষা পদ্ধতির মাধ্যমে দেশে ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ, পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশের জন্য সম্পূর্ণ ডিজিটাল শিক্ষা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা শিক্ষা ব্যবস্থা ডিজিটালে রূপান্তর করার বিকল্প কিছু নেই। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রধান তিনটি চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল কনটেন্ট তৈরি, ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা। বাংলাদেশের মতো দেশের জন্য সবগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে এক ধাপে শিক্ষার ডিজিটাল রূপান্তর করাটা কঠিন বলে সরকার এখন মিশ্র শিক্ষার পথ ধরে হাঁটছে।
অনুষ্ঠানে মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামানের নিকট ২০টি ল্যাপটপ হস্তান্তর করেন। বিটিআরসি‘র চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা শ্যাম সুন্দর সিকদার এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্ম ...
সব মন্তব্য
No Comments