মো.পাভেল ইসলাম রাজশাহী: যমুনা ব্যাংকের করা মামলায় আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং দুই পরিচালক শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর ২টার দিকে রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দিয়েছেন।
কারাগারে যাওয়া তিন আসামি পরস্পরের ভাই। রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় তাদের বাড়ি। যমুনা ব্যাংকের একটি প্রতারণার মামলার আসামি তারা। রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। সেই মেয়াদ শেষে উচ্চ আদালতের আদেশ মোতাবেক সোমবার তাঁরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।
যমুনা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসার্স আরএসএন্ডটি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীও তৌফিকুল ইসলাম। তিনি এই প্রতিষ্ঠানের নামে যমুনা ব্যাংকের রাজশাহী শাখা থেকে ৮৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। তাঁর এই ঋণের জামিনদার ছিলেন ভাই রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম। ঋণ নেওয়ার পর তাঁরা জাল জালিয়াতির মাধ্যমে বন্ধকী সম্পত্তি অন্যত্র হস্তান্তর করেন। ৮৮ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে যায়।
এ নিয়ে ২০১৯ সালে যমুনা ব্যাংকের রাজশাহী শাখার তৎকালীন ব্যবস্থাপক মনজুরুল আহসান শাহ এই তিনজনের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় প্রতারণার মামলা করেন। এই মামলায় রাজশাহীর আদালত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আমান গ্রুপের বিজনেস কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম বলেন, ‘যমুনা ব্যাংকের একটি মামলায় চেয়ারম্যান ও দুই পরিচালক স্যার জামিন নিতে গিয়েছিলেন। আদালত তা নামঞ্জুর করে কারগারে পাঠিয়েছেন। মামলাটা কী ছিল সেটা আমি জানি না।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments