স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম-এর হত্যার ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার ও বিচার, সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, উসকানি দাতাদের চিহ্নিত করে বিচারের দাবিতে বাসদের উদ্যোগে আজ ২৭ নভেম্বর বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু ও কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জাম লিপন। সমাবেশের পরে মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান চেতনা ছিল বৈষম্যবিরোধী। ধর্মীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, নারী-পুরুষের বৈষম্যসহ সমাজে বিরাজমান সকল বৈষম্যের অবসান। কিন্তু সে চেতনা এবং অর্জনকে ধ্বংস করার জন্য দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। দেশবাসী শহিদের রক্ত ব্যর্থ হতে দিবে না। ৫ অগস্টের পর থেকে নানা গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘরে হামলা করছে, মাজার-আখড়া ভাঙচুর করেছে। বাম গণতান্ত্রিক জোট, বাসদ-সিপিবির সমাবেশে হামলা করে ভাঙচুর করছে। সংবাদপত্রের অফিসে ভাঙচুর করেছে। নির্মমভাবে মানুষকে খুন করছে। এর মধ্যদিয়ে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি ও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ফলে এই গণ-শত্রুদের চিহ্নিত করে বিচার করতে হবে। অভ্যুত্থানের বিজয়কে অক্ষুন্ন রাখতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রামে প্রকাশ্যে একজন আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা জঘন্য অপরাধ। এর সাথে যুক্তদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এবং সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments