ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে কমপক্ষে ২৮০ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে শত শত মানুষ। বুধবার ( ২২ জুন) এই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল।
ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও ভূমকম্পটির তীব্রতা অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।
আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে বহু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি-ঘরের ধ্বংসস্তূপের দৃশ্য উঠে এসেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশে। সেখানে ২৫৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই শতাধিকের বেশি মানুষ। এছাড়া খোস্ত প্রদেশে ২৫ জনের মৃত্যু হয়েছে। ওই প্রদেশে আহত ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে পাকিস্তান থেকে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার পর গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতায় যায়। এক সময়ের বিদ্রোহী গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে অর্থনৈতিক সংকটে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে বিভিন্ন দেশ। এরমধ্যেই এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটল।
এমন পরিস্থিতিতে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে।-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
স্টাফ রিপোর্টার: রাতের মধ্যেই ইরানে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন তি ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়ে ...
সব মন্তব্য
No Comments