স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহজনক রোগীদের মধ্যে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে নিশ্চিত (কনফার্মড) কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য ৫ আগস্ট সকাল ৮টা থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৮৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিত রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৭ জন। ১৫ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাইকে সন্দেহজনক হাম রোগী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মধ্যে কারও মৃত্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে নিশ্চিতভাবে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্র ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭৭জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৯ জন। ১৫ মা ...
সব মন্তব্য
No Comments