কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ধন-সম্পদ-ঐশ্বর্যের দেবী মা লী। তাই সনাতন ধর্ম অনুসারীরা শারদীয়া দুর্গোৎসবের পর পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে লী পুজার আয়োজন করেছেন। এ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবার সন্ধ্যার পর পরই শুরু হয় উপজেলার গ্রাম গঞ্জের প্রতিটি হিন্দু বাড়িতে পুজার আনুষ্ঠানিকতা। ধন-সম্পদে ঘর আলোকিত থাকবে এমন মানষকামনায় কেউ কলা বউ বা মাটির প্রতিমা সামনে ধান, পান, কড়ি, হলুদ, ফুল, তুলসি, দূর্ব, তিল, হরিতকি, ফল ও বিভিন্ন পদের মিষ্টি দিয়ে করেন মায়ের আরাধনা। কেউবা আবার ল²ী দেবীর পাচালী পড়া শেষে প্রসাদ হিসেবে অতিথিদের নারকেলের নাড়ূ, চিড়ার মোয়া ও খৈর মোয়াসহ মিষ্টি জাতীয় খাদ্য প্রদান করে। রাতে প্রতিটি ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয় এ লী পুজা। এর আগে ঘরে ল²ীর পায়ের ছাপ ছাড়াও আঙিনা আলপনা দিয়ে সাজিয়ে তুলেছেন নারীরা।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে- মা লী হলো ধন-সম্পদের দেবী। ভক্তের ডাকে সাড়া দিয়ে এ দিন মা লী মর্ত্যে নেমে আসেন। সঙ্গে থাকে বাহন পেঁচা এবং হাতে থাকে শস্যের ভান্ডার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মা লী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। তাই ঘরে ঘরে নারী পুরুষ আওয়াজ তুলেছেন-এসো মা লী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments