ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আসিফ আলী (১৭) নামের এক কিশোর প্রতিপক্ষ এক কিশোরের করা গুলিতে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।
গুলিবিদ্ধ আসিফ ও তার পরিবার দাবি করেছে কিশোর গ্যাং এর লিডার নীরব হোসেন (১৭) নামের কিশোর আসিফকে হত্যার উদ্দেশ্য এ গুলি করে।
গত বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে তবে আজ শনিবার বিকেলে এ বিষয়ে আসিফের মা রুনা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে গুলিবিদ্ধ আসিফ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বুকের বাম পাশে গুলি লেগেছে।
আরিফ আলী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি উত্তরপাড়ার কুয়েত প্রবাসী আব্দুল হান্নানের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় রাইটা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আলামিন ও জাহিদ এবং আসিফ ও তার চাচাতো ভাই রাব্বি বাড়ির পাশের বাঁশ বাগানে বৃহস্পতিবার বিকেলে বসে গল্প করছিল। এসময় একই এলাকার কামরুলের ছেলে নীরব হোসেন সেখানে উপস্থিত হয়। এক বছর আগে মোবাইল ভাঙে ফেলা নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। হঠাৎ ক্ষিপ্ত হয়ে কোমর থেকে পিস্তল বের করে আসিফের বুকের বাম পাশে গুলি করে নিরব হোসেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা আসিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আসিফের মা রুনা খাতুন বলেন, নিরব এসেই আমার ছেলের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তার আগে আসিফ কাকুতিমিনতি করে গুলি করতে নিষেধ করে। এরপরও বুকের বাম পাশে গুলি চালায়। আমি বিচার ও আসামির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এঘটনার পরল অভিযুক্ত নিরব হোসেন পলাতক রয়েছে।
আসিফের চাচা রেজাউল আলি বলেন, চিকিৎসার জন্য তার মা ব্যস্ত ছিলেন। সেজন্য থানায় অভিযোগ দিতে বিলম্ব হলো।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বিষয়টি নিশ্চিত করে বলেন,এই কিশোর বয়সে সে অস্ত্র কোথায় থেকে কিভাবে পেল? তদন্ত করে আইন ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একটি পক্ষ কিশোর গ্যাং তৈরি করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করছে বলে তিনি জানান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, শনিবার বিকেলে আহতর মা রুনা খাতুন বাদী হয়ে থানায় এজাহার জমা দিয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments