সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা কাস্টমস কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কমপ্লেক্স'র শুভ উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (অভ্যন্তরীন সম্পদ বিভাগ) চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় উপস্থিত ছিলেন,জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফারজানা আফরোজ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সারোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের ডেপুটি- সহকারী কমিশনার এনামুল হক,কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সাতক্ষীরার সহকারী কমিশনার মো. জিয়াউদ্দীন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এস এম মাকসুদ খান, ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সহ- সভাপতি মো. আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব অহিদুল ইসলাম, ভোমরা ল্যান্ড কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা বাবলুর রহমান, নাজমুল ইসলাম, মতলেবুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা মুসফিকুর রহমান জোসেফ, মো. মিরাজুল হাসান, শিপন কুমার, মিনু বিশ্বাসসহ
ভোমরা ইমিগ্রেশন চকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভোমরা কাস্টমস কমপ্লেক্সের নবনির্মিত ভবনের নির্মাণাধীন ব্যয় হয়েছে ২০ কোটি টাকা।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments