ডেস্ক রিপোর্ট: ঢাকায় শুধু গত বুধবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় প্রবেশ করেছে প্রায় ৭ লাখ মোবাইল ফোন সিম। একই সময়ে রাজধানী থেকে বাইরে গেছে প্রায় দেড় লাখ সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ডেটাবেজ ও কলপ্রবণতা বিশ্লেষণকারী একটি সূত্র এ তথ্য জানিয়েছে। কালবেলা
সূত্র জানায়, প্রতিদিন ঢাকায় আসা ও বাইরে যাওয়া সিমের সংখ্যা সাধারণত দুই লাখের কাছাকাছি থাকে। তবে ২৪ ঘন্টায় যে সংখ্যক সিম বাইরে গিয়েছে তার থেকে কয়েক গুণ ঢাকায় ঢুকেছে।
তবে মোবাইলফোন ব্যবহারকারী একাধিক সিম ব্যবহার করায় মোবাইল সিমের সংখ্যা দিয়ে মানুষের সংখ্যা সুনিশ্চিতভাবে জানা যায় না। অবশ্য মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমের হিসাবে, বাংলাদেশে মোবাইল সিমের ‘ইউনিক ইউজার’ ৫৪ শতাংশ। অর্থাৎ, মোবাইলফোন ব্যবহারকারীর প্রকৃত সংখ্যা মোট সিমের অর্ধেকের মতো।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments