স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর এ ব্লক অডিটোরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে আজ ১৫ জুন ২০২৬ইং তারিখে ‘ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি ( Artificial Intelligence: A New Era in Radiology ) ’শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞ বক্তারা মত দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চিকিৎসকদের বিকল্প নয়; বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা রেডিওলজিতে ‘এ আই’ এর অবদান অনস্বীকার্য।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। এছাড়াও সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন সার্জিারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআইকে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং গুণগত মানসম্পন্ন ও নিজস্ব ডাটা সংরক্ষণে জোর দেন ।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. মাহবুবা শিরীন। তিনি তাঁর উপস্থাপনায় রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অপর বক্তা হিসেবে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল তাঁর গবেষণা “মাল্টিমোডাল এআই ফর জয়েন্ট লাং টিউমার সেগমেনটেশন এন্ড ক্লিনিক্যাল ফিচার প্রিডিকশন ফর্ম সিটি স্কানস (Multimodal AI for Joint Lung Tumor Segmentation and Clinical Feature Prediction from CT Scans)” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ফুসফুসের টিউমার শনাক্তকরণ, সেগমেন্টেশন এবং ক্লিনিক্যাল বৈশিষ্ট্য পূর্বাভাসে মাল্টিমোডাল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও সম্ভাব্য উপযোগিতা তুলে ধরেন। উপস্থাপনায় আধুনিক এআই-ভিত্তিক প্রযুক্তি কীভাবে দ্রুত, নির্ভুল এবং কার্যকর রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে তা ব্যাখ্যা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় সেমিনার উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আফজালুন নেসা। সেমিনারটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, গবেষক, স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
তথ্য সহায়তায়: ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল।
বকশীগঞ্জ প্রতিনিধি: জাল সনদে চাকরি নেওয়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিদর্শন ও নিরীক্ষা অধিদ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ...
লুতুব আলি, কলকাতা: পূর্ব বর্ধমান জেলা ব্রতচারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে বর্ধমানের উপকণ্ঠে বড়শুলে। অনুষ্ঠানের আয়োজনে ছিল বাংলা ব্রতচারী সমিতি ও ব্যবস্থাপনায় বড়শুল ব্রতচারী সংঘ।অনুষ্ঠানের সূচনায় স্বা ...
ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্যাতনে জড়িত থাকার অভিযোগ ওঠা এবং দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া সিনিয়র অ্যাডমিন অফিসার মো. আজহারুল ইসলামকে ‘বেআইনিভাবে’ চাকরিতে পুনর্বহালের প্রতিব ...
সব মন্তব্য
No Comments