দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে কালু হালসানা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত নাহারুল ইসলামের ছেলে
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে যায় কালু হালসানা। এসময় একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে কালু হালসানা নামে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধার ও রহস্য উদ্ঘাটনসহ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রখ্যাত কবি, লেখক ও একসময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও সাহ ...
সব মন্তব্য
No Comments