উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে আম পাড়া নিয়ে ঝগড়া অবশেষে হার্ট অ্যাটাকে এক বৃদ্ধ'র মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার সুত্রে জানা যায় ১৬ মে মঙ্গলবার দুপুর দুই টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে আঃ সালাম সরদার (৬৫) ও একই বাড়ির মৃত ইউনুস সরদারের ছেলে রিমান সরদার(২২) এর সাথে আম পাড়া নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বৃদ্ধ সালাম সরদার হার্ট অ্যাটাক করে। পরে তাকে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্যু ঘোষণা করেন। সুত্রে জানা যায় রিমান সরদার আম গাছ হতে আম পাড়িলে সালাম সরদারের ঘরের টিনের উপরে পড়লে তার নাতনী নিজফা বেগম(১৪মাস) এর ঘুম ভেঙে যায়। পরে বৃদ্ধ'র চাচাতো ভাই রিমানকে আম পাড়তে নিষেধ করেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সালাম সরদার ও রিমান সরদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে। ইতিপূর্বে সালাম সরদার বার্ধক্যজনিত কারনে দুইবার স্টোক করে এবং তার কার্ডিওলজি সংক্রান্ত সমস্যা আছে বলে জানা যায়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান লাশ উদ্ধার করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments