মো: ইকবাল হোসেন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের কয়রা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি জাতের বৃক্ষ রোপণ করা হয়।
পরে কয়রা উপজেলা শুভ সংঘের সভাপতি খয়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলামিন ইসলামের সঞ্চালনায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভায় বৈশ্বিক উষ্ণায়ন, বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শুভ সংঘের নেতারা বলেন, জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাছাড়া জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে। তারা বলেন, পরিবেশই আমাদের আপন। আমরা যুগ যুগ ধরে পরিবেশের ওপর ক্ষতিকর কাজগুলো করে পরিবেশকে প্রায় নষ্ট করে ফেলেছি। এজন্য আমাদের অসচেতনতাই দায়ী। পৃথিবীকে বাঁচাতে না পারলে দূষণের কারণে একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন ধ্বংস হবে কিন্তু সেটি যেন মানুষের হাত দ্বারা ধ্বংস না হয়। তাই আজ বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে সচেতন করতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন। বসুন্ধরা শুভ সংঘ সব সময় শুভ সবার পাশে। আমরা চাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক এবং আমাদের পরিবেশ আবার সহনীয় হোক। পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে।
বৈশ্বিক উষ্ণায়নের এ চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের এ সময় উপস্থিত ছিলেন, শুভ সংঘের সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, কালের কণ্ঠের কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির সম্রাট, প্রভাষক ইউনুস আলী, সহ -সভাপতি গাজি মোহাম্মদ আলাউদ্দিন, হুমায়ুন কবির, আশরাফ হোসেন, ডা. প্রিন্স মনি শংকর রায়, সমাজ সেবক মাছুম বিল্লাহ, শুভ সংঘের সাদিক, জাকির হোসেন, মাফফুরাজ, আবির হোসেন, সাইদুল কবির, মোহায়মিনুল ইসলাম, আরাফাত হোসেন, নাসমুস সাকিব, দিলশাদ হোসেন, শাহিন, পলাশ, জাহিদ হাসান প্রমুখ ।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments