ডেস্ক রিপোর্ট: রুশ বিমান হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে খারকিভের কাছে একটি প্রতিবন্ধী কেয়ার হোম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক কর্মকর্তা ওলেগ সাইনগুবভ শুক্রবার টেলিগ্রামে লিখেছেন, "শত্রুরা আজ ওস্কিলের কাছে প্রতিবন্ধীদের একটি বিশেষ স্থাপনায় আঘাত করেছে।"
তিনি বলেন, হামলার সময় ভবনটিতে ৩৩০ জন লোক ছিল, যাদের মধ্যে ১০ জন হুইল চেয়ারে চলাফেরা করে এবং ৫০ জনের চলাফেরা সীমিত।
তিনি আরো জানান, ৬৩ জনকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি অন্যদের বিষয়ে বিস্তারিত জানাননি।
সাইনগুবভ বলেন, "রুশরা আবারও বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।" তিনি বলেন, "এটি একটি যুদ্ধাপরাধ।"-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments