রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উদ্দেশ্যে সরকার কূটকৌশল অবলম্বন করছে, যা দেশের মানুষ ভালোভাবে দেখছে না।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে রংপুর মহানগর জামায়াতের মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে শুরু থেকেই গণভোটের দাবি জানানো হয়েছিল এবং এ বিষয়ে বিএনপিও সম্মতি দিয়েছিল। আমরা বলেছিলাম, নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। তারা বলেছিল, একসাথে হলেও সমস্যা নেই। কিন্তু এখন ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গণভোট বাস্তবায়ন না করে উল্টো তা বাতিলের কৌশল নিচ্ছে।”
তিনি বলেন, “চার কোটি মানুষের দেওয়া গণরায় ছিল জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পক্ষে। এই চেতনা বাস্তবায়নে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে দেশের ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে।”
বিএনপির ঘোষিত ৩১ দফায় ঘোষিত সংস্কার প্রস্তাব প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি এখন আর মানা হচ্ছে না। যারা আগে সংস্কারের কথা বলেছিল, তারা এখন ভিন্নভাবে কথা বলছে। এটি জনগণের প্রত্যাশার বিপরীত। এ সময় তিনি খালেদা জিয়ার নেতৃত্বে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “সাম্প্রতিক ভোটে অনিয়ম ও ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় জামায়াত সন্ধ্যায় এগিয়ে থাকার পর কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল বদলে গেছে। এতে মানুষের প্রত্যাশা ভেঙে গেছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় এসেছে।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ফল হলেও সেই চেতনা থেকে সরে যাওয়ার চেষ্টা চলছে। জনগণ ইতোমধ্যে এ প্রবণতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।”
ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও ইনসাফের বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদের ভেতরে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও জনগণের স্বার্থে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে দলটি।”
মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শ ভিত্তিক দল। জামায়াতের রুকনগণকে আমল-আখলাক উন্নয়নে সর্বদা তৎপর থাকতে হবে॥ রাজনৈতিক ডামাডোলে আদর্শিক মানের বিচ্যুতি ঘটানো যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করে আখিরাতের সফলতা নিশ্চিত করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমির এটিএম আজম খান। দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, প্রচার সম্পাদক ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মিডিয়া সম্পাদক আবু সাজিদ, ওলামা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী, তথ্য সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া এবং তালিমুল কুরআন সম্পাদক মাওলানা শাহজাহান সিরাজসহ অন্যান্য নেতারা।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি বামপন্থী, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি সংশোধনী আইন, যার ফলে ভবিষ্যতে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (৯ এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি নির্বাচিত সরকারের অধীনে বগুড়া এবং শেরপুর দুটি আসনে আজ যে উপনির্বাচন অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments