বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজী এর নেতৃত্বে অভিযানকারি টিমের হাতে নগদ ৫ হাজার টাকা সহ ২ জনকে আটক করা হয়ে।
আটক দুইজনই দুদকের হেফাজতে রয়েছে। সোমবার (১৭মার্চ) দুপুর ১২ টায় হরিপুর উপজেলা পরিষদের হিসাবরক্ষণ অফিসে এঘটনাটি ঘটে। এ বিষয়ে দুদক উপ-পরিচালক এপ্রতিনিধিকে বলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্য প্রহরী গত ৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তার অবসর জনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাব রক্ষণ অফিসে কাগজপত্র জমা করেন কিন্ত আজও পর্যন্ত তা নিস্পত্তি করা হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্যহয়ে তিনি গত ১৩ মার্চ (দুদক অফিসে) আমাদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগির অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযানে আসি। হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা কালে ভুক্ত ভোগির সাথে আজকে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষন অফিসার শেরিকুজ্জামান ও ওডিটর আব্দুল হান্নান কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments