ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে খুলনা জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৩ সেপ্টেম্বর সকাল ৮:০ টা থেকে ০৪ সেপ্টেম্বর সকাল ৮:০ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অদ্যাবধি দেশে হামে আক্রান্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ২৬২ জন। এর মধ্যে নিশ্চিত শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৫৬৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪ জন।
একই প্রতিবেদন অনুযায়ী, অদ্যাবধি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে। সেখানে চ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো।২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোব ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। শুক্রবার (২৩ অক্টোবর) স্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম আক্রান্তে ৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্তে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে ...
সব মন্তব্য
No Comments