বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ ১১ অক্টোবর সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান ইনস্টিটিউটের পরীক্সা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. রেজওয়ানুল হক খানসহ ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইবিএ’র ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৭ হাজার ৪৭৮জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ২০ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এ আবেদন শ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ...
সব মন্তব্য
No Comments