ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রধান জলবায়ু সংস্থা শুক্রবার বলেছে, গত মে মাসে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব প্রাক-শিল্প যুগের তুলনায় ৫০ শতাংশ বেশী ছিল। যা পৃথিবীতে গত ৪০ লাখ বছরের মধ্যে দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) বলেছে, মানুষের দ্বারা সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, সিমেন্ট উৎপাদন অথবা বনভূমি উজাড় হওয়ার কারণে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এই নতুন উচ্চতায় পৌঁছেছে। সাধারণত প্রতি বছর মে মাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পায়।
২০২২ সালের মে মাসে বায়ুমন্ডলে এক ইউনিট পরিমাপে বায়ুদূষণের পরিমাণ ৪২০ পার্টস পার মিলিয়ন (পিপিএম) বা মিলিগ্রাম পার লিটার (এমজি/এল) ছাড়িয়ে গেছে। ২০২১ সালের মে মাসে এই হার ছিল ৪১৯ পিপিএম এবং ২০২০ সালে ছিল ৪১৭ পিপিএম।
হাওয়াইয়ের মাওনা লোয়া মানমন্দির বায়ুমন্ডলের এই দূষণের পরিমাপ করেছে। এই মানমন্দির একটি আগ্নেয়গিরি পর্বত চূঁড়ায় অবস্থিত, যা স্থানীয় দূষণের প্রভাব থেকে প্রকৃত দূষণমাত্রা আলাদা করতে পারে।
এনওএএ জানায়, বিপ্লবের আগে কার্বন ডাই অক্সাইডের মাত্রা প্রায় ২৮০ পিপিএম-এ স্থির ছিল, যা মানব সভ্যতার প্রায় ৬ হাজার বছর বা প্রাক-শিল্পযুগ পর্যন্ত স্থির ছিল। বর্তমান স্তর ৪১ থেকে ৪৫ লাখ বছর আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায়। তখন কার্বন ডাই অক্সাইডের এই মাত্রা ৪০০ পিপিএম-এর কাছাকাছি বা ছাড়িয়ে গিয়েছিল।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments