ডেস্ক রিপোর্ট: আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টুর্নামেন্টটি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে। আসরের মূল আযোজক ভারত। সহ-আয়োজক শ্রীলংকা।
সোমবার ( ১৬ জুন ) আট দলের এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করে আইসিসি।
রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে নারী ওয়ানডে এবারের আসর অনুষ্ঠিত হবে। তাই গ্রুপ পর্বে প্রতিটি দল সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
৩০ সেপ্টেম্বর ভারতের বেঙ্গালুরুতে উদ্বােধনী ম্যাচ শুরু হবে। দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা উদ্বোধনী ম্যাচে লড়াইয়ে মাঠে নামবে। এখান থেকে সেরা চার দল সেমিফাইনালে খেলবেন। ২৯ এবং ৩০ অক্টোবর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন হওয়ায় পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ শ্রীলংকায় খেলবে।
আগামী ২ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবেন। ম্যাচি হবে কলম্বোতে।
বাংলাদেশের ম্যাচের সময়সূচু-
২ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলম্বো)
৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (গোহাটি)
১০ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (ভিজাগ)
১৩ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ভিজাগ)
১৬ অক্টোবর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ভিজাগ)
২০ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলংকা (কলম্বো)
২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (বেঙ্গালুরু)
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments