সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: ঈদের উৎসবমুখর আবহে সিলেটি গানের ভান্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি বিয়ের গান। কণ্ঠশিল্পী আফরিন ও আলো দেবির কণ্ঠে “বাটাতে পান সাজাই রাখছি বন্ধু তুমার লাগিয়া” শিরোনামের এই গানটি ঈদের আগের দিন প্রকাশ পাবে শিল্পী আফরিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটির কথা ও সুর করেছেন শিল্পী আফরিন নিজেই। সংগীত পরিচালনা ও মিউজিক কম্পোজিশন করেছেন আজিজ মোহাম্মদ। সিলেটি আঞ্চলিক ভাষার মাধুর্য এবং বিয়ের আনন্দঘন পরিবেশকে তুলে ধরতেই গানটি নির্মাণ করা হয়েছে।
বাংলাদেশের লোকসংগীতের ভান্ডারে সিলেট অঞ্চলের বিয়ের গান একটি বিশেষ স্থান দখল করে আছে। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানে এসব গান পরিবেশিত হয়ে থাকে এবং তা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। সেই ঐতিহ্যকে ধারণ করেই নতুন এই গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী আফরিন।
ইতোমধ্যে গানটির ভিডিওচিত্র ধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিলেটের শাহপরান এলাকার একটি মনোরম রিসোর্টে ভিডিওটির শুটিং করা হয়। এতে সিলেটি বিয়ের উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা হয়েছে।
গানটি প্রসঙ্গে শিল্পী আফরিন বলেন, সিলেটি বিয়ের গানের প্রতি মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা থেকেই এই গানটি তৈরি করা হয়েছে। ঈদের আনন্দঘন সময়ে গানটি প্রকাশ পেলে দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে কণ্ঠশিল্পী আলো দেবি বলেন, সিলেটি বিয়ের আয়োজন বিয়ের গান ছাড়া যেন পূর্ণতা পায় না। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই গানটি বিয়ের গানের জগতে ভিন্ন মাত্রা যোগ করবে।
সঙ্গীত পরিচালক আজিজ মোহাম্মদ বলেন, ব্যস্ততার মধ্যেও গানটি কম্পোজ করতে পেরে তিনি আনন্দিত। গানটির কথা ও সুর তার কাছে খুবই ভালো লেগেছে এবং এটি শ্রোতাদের কাছেও জনপ্রিয়তা পাবে বলে তিনি আশাবাদী।
ঈদ উপলক্ষে প্রকাশিত এই নতুন সিলেটি বিয়ের গানটি গানপ্রেমীদের মাঝে বিশেষ সাড়া ফেলবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক সচেতনতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাট্যপাড়া মিডিয়ার নতুন কাজ ‘বাজির তাস’। অনলাইন জুয়ার বিস্তার ও এর ভয়াবহ সামাজিক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটকটি। সম্প্রতি নাটকটির শ ...
স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ছবিগুলোতে রাতের স্নিগ্ধ পরিবেশে সুইমিংপুলের নীল জল ...
ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্ ...
সব মন্তব্য
No Comments