আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে দুই দেশের রাষ্ট্রদূতরা সরাসরি আলোচনায় বসবেন। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মাওয়াদ নির্ধারিত সময়ে স্টেট ডিপার্টমেন্টে বৈঠকে অংশ নেবেন।
বৈঠকের প্রধান উদ্দেশ্য দক্ষিণ লেবাননে চলমান সংঘাত কমানো এবং একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিপুলসংখ্যক বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।
তবে এই বৈঠককে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। হেজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাশেম লেবানন সরকারকে এই আলোচনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংলাপ গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈঠক উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আঞ্চলিক রাজনীতি ও পারস্পরিক অবিশ্বাসের কারণে তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন হতে পারে। তবুও আলোচনার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments