দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৮ম শ্রেণির এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষকরে বিরুদ্ধে। নিজ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ এনে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত রিফাজ উদ্দিন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের প্রয়াত আকছেদ আলীর ছেলে এবং একই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় থানায় মামলা হলে ঘটনার পর থেকে শিক্ষক রিফাজ উদ্দিন পলাতক রয়েছেন।
শিক্ষার্থী ও তার পরিবার সদস্যরা জানান, চলতি মাসের ১লা জুলাই ছাত্রের উপর জোরপূর্বক যৌনাচারের ঘটনা ঘটিয়েছেন শিক্ষক রিফাজ উদ্দিন। এর আগে ফসলের ক্ষেত পাহারার কথা বলে মাঠে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে ওই শিÿক। তবে ১লা জুলাই ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শিক্ষক রিফাজ উদ্দিন শিক্ষার্থীকে বলাৎকার করলে ঘটনাটি পরিবারের সকলকে শিক্ষার্থী জানিয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, চলতি মাসের ১ তারিখে বলাৎকারের ঘটনা ঘটালে ৩ জুলাই ভূক্তভোগী শিক্ষার্থীর মা আমাকে জানায়। পরে তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এরআগেও এমন অনৈতিক কর্মকান্ড ঘটানোর অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে বলে তিনি জানিয়েছেন।
এবিষয়ে ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, লোক মুখে ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুসারে অভিযুক্ত শিÿকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র বলাৎকারের শিকারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনতে কাজ করছে দৌলতপুর থানা পুলিশ।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments