মোংলা ( বাগেরহাট ) থেকে মো নূর আলমঃ মোংলার চিলা ইউনিয়নের সাতশো একর কৃষিজমি বন্দর কর্তৃক পশুর নদ ড্রেজিংয়ের বালু থেকে রক্ষার দাবীতে বাগেরহাটের ডিসি মোঃ আজিজুর রহমানকে স্মারকলিপি দিলেন কৃষকরা। ২৩ আগস্ট সোমবার সকালে বাগেরহাট ডিসি অফিসে মোংলার চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা কমিটির পক্ষ থেকে চারশো জমির মালিকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি ডিসি মোঃ আজিজুর রহমানের কাছে প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে চিলা ইউনিয়ন কৃষিজমি রক্ষা কমিটির মাফতুন আহমেদ মুকুল, জালালউদ্দিন হাওলাদার, আবু হানিফ ফকির, হুমায়ুন কবির, মোঃ আলম গাজী, বিজন কুমার বৈদ্য, মুকুল শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে কৃষিজমি রক্ষা কমিটির নেতারা বলেন "আমরা কোন ক্ষতিপূরণ চাই না, কোন আর্থিক সহযোগিতা চাই না। আমরা আমাদের পূর্বপুরুষের কৃষিজমি রক্ষা করে সেখান থেকে জীবিকা নির্বাহ করতে চাই। মোংলা বন্দর কর্তৃক পশুর নদ'র ড্রেজিংয়ের বালু অন্যত্র ফেলে আমাদের একমাত্র উপার্জনস্থল কৃষিজমি রক্ষা করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবী জানাচ্ছি।" এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান কৃষকদের কথা শুনে বলেন আগামী ৩০ আগস্ট সরেজমিন ঘুরে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক আঞ্চ ...
সব মন্তব্য
No Comments